ফরাক্কায় লাইনে ফের ধস, শনিতেও ব্যাহত রেল চলাচল, রইল বাতিল ট্রেনের তালিকা
ধসের অভিঘাত কতটা বিস্তৃত, তার ছবি মিলেছে ট্রেন বাতিলের তালিকাতেই। রেল সূত্রে খবর, টানা বৃষ্টি এবং সংলগ্ন জলাশয় থেকে ভূগর্ভস্থ জলের চ্যানেল তৈরি হয়ে মাটি নরম হয়ে যাওয়াতেই ধস। মেরামতির কাজে প্রায় ১৫০ শ্রমিককে কাজে নামানো হয়। আপ লাইনে ১০টি ওয়াগনে স্টোন ডাস্ট এনে ধসে যাওয়া অংশ ভরাট, মাটি পরীক্ষা এবং পাইলিং করা হয়। ডাউন লাইনেও পাওয়ার ব্লক নিয়ে কাজ হয়। এ দিন পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। তিনি বলেন, ‘এটি রক্ষণাবেক্ষণের ত্রুটি নয়, প্রাকৃতিক কারণে ধস নেমেছে।’ বর্ষা মিটলে জলাশয় সংলগ্ন রেলপথের মাটি নিয়ে আইআইটি-র গবেষণার সাহায্যে এআই নির্ভর আগাম সতর্কতা ব্যবস্থা তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন পূর্ব রেলের জিএম।