ভারত রুশ-তেল না কিনলেই যুদ্ধে ইতি? খোঁচা জয়শঙ্করের
রাশিয়ার থেকে ভারতের তেল কেনা নিয়ে গোড়া থেকেই নেতিবাচক প্রচার করে আসছে আমেরিকা। কিইভে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, ‘যুদ্ধ পাঁচ বছরে পা দিল। কে কোন দেশ থেকে তেল অথবা খনিজ, ধাতু ইত্যাদি কিনছে অথবা কিনছে না, তার উপরে যুদ্ধবিরতি নির্ভর করছে না। এই যুদ্ধ বন্ধ করতে পারে একমাত্র আলোচনা, কূটনীতি, মধ্যস্থতা। আমরা সাহায্য করতেও তৈরি।’ জয়শঙ্কর বলেন, ভারতের ১৪০ কোটি মানুষের জন্য প্রচুর পরিমাণ জ্বালানির প্রয়োজন। রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে ইউক্রেনের মতামতকে তিনি ‘শ্রদ্ধা’ করেন জানিয়ে জয়শঙ্কর বলেন, ‘ইউক্রেনকেও ভারতের অবস্থান বুঝতে হবে।’