Dating Trend, সত্যিই কি বাড়ায় Attraction? Ei Samay - 24 Ghanta Bangla News
Home

Dating Trend, সত্যিই কি বাড়ায় Attraction? Ei Samay

Spread the love

ভারতীয় Gen Z মহিলারা কী ভাবছেন?

এই ট্রেন্ডের ভাবনা কিন্তু বেশিরভাগ তরুণীর কাছে প্রথম ডেটের জন্য বড় ধাক্কা। প্রথম যার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তাঁকে পরিষ্কার পরিচ্ছন্ন রূপেই দেখতে চান সকলে। কেউ বলছেন, ‘স্বাভাবিক গন্ধ পছন্দ করা আর ইচ্ছা করে ডিওডোরেন্ট না ব্যবহার করে ঘামের গন্ধ নিয়ে ডেটে আসা এক বিষয় নয়।’

কারও মতে, ‘প্রথমবার কারও সঙ্গে দেখা করার সময় পরিচ্ছন্নতা কোনও চয়েস হতে পারে না।’ কেউ বলছেন, ‘কারও স্বাভাবিক গন্ধ আকর্ষণীয় লাগতেই পারে, বিশেষত দু’জনের মধ্যে আগে থেকেই রসায়ন থাকলে। কিন্তু ইচ্ছা করে ঘামে ভেজা অবস্থায় ডেটে যাওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। সেটাকে আকর্ষণীয় হতে পারে না।’ আবার কেউ কেউ এও বলছেন, নিজের স্বাভাবিক সত্তাকে গ্রহণ করার অর্থ নিজের পরিচ্ছন্নতাকে জলাঞ্জলি দেওয়া হতে পারে না। 

স্বাভাবিক গন্ধ নাকি ‘ডেটিং ইক’?

মানুষের শরীরের স্বাভাবিক গন্ধ যে আকর্ষণ, স্মৃতি ও আবেগে কিছুটা ভূমিকা রাখতে পারে, তা অস্বীকার করা যায় না। কিন্তু ‘যত বেশি গন্ধ, তত বেশি আকর্ষণ’— এমন কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। তা ছাড়া আপনার শরীরের গন্ধ যে সব সময় উল্টোদিকের মানুষটার কাছে আকর্ষণীয় হবে, তেমন নিশ্চিত করে বলা যায় না। 

তাই ‘pheromone-maxxing’কে আপাতত নেটদুনিয়ার একটি ভাইরাল টেন্ড হিসেবেই দেখা যেতে পারে। আকর্ষণকে কয়েকটি ‘হ্যাক’-এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। স্বাভাবিক রসায়ন গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু সেই রসায়নের জন্য ডেটে গিয়ে কাউকে নাক চেপে বসে থাকতে হলে, বিষয়টা নিশ্চয় ভালো দেখায় না! 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *