হড়পা বানের ঠিক আগে বাড়ির সঙ্গে ফোনে কথা, এখনও নিখোঁজ তারকেশ্বরের স্নেহাশিস - 24 Ghanta Bangla News
Home

হড়পা বানের ঠিক আগে বাড়ির সঙ্গে ফোনে কথা, এখনও নিখোঁজ তারকেশ্বরের স্নেহাশিস

Spread the love

মান সরোবরে তীর্থযাত্রার জন্য নেপাল হয়ে চিনের তিব্বতে যাওয়ার কথা ছিল তারকেশ্বরের বাসিন্দা স্নেহাশিস দত্তর। ২১ অগাস্ট ৩২ জনের একটি দলের সঙ্গে বাংলা থেকে রওনা দিয়েছিলেন তিনি। নেপালে বিপর্যয়ের পরে তাঁর আর কোনও খোঁজ নেই বলে জানাচ্ছে পরিবার। ওই দলটির ট্যুর ম্যানেজার ছিলেন জয়ন্ত সান্যাল। পরিবার জানাচ্ছে, ওই দলটি ২২ অগাস্ট কাঠমান্ডু পৌঁছন।

নেপালে হড়পা বানের ঘটনাটি ঘটেছিল ২৬ অগাস্ট। সেদিন সকাল ৭টা ২৫ মিনিট নাগাদ পরিবারের সদস্যদের সঙ্গে শেষবার ফোনে কথা হয় স্নেহাশিসের। তারপর থেকেই ফোন বন্ধ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *