বিপদে পাশে দাঁড়ানোয় ভারত ও চিনকে ধন্যবাদ নেপালের প্রধানমন্ত্রীর
Advertisements কাঠমাণ্ডু: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমশ দীর্ঘ হচ্ছে মৃত্যুমিছিল। বুধবার পর্যন্ত এই জলপ্রলয়ে ১,১২৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ধ্বংসস্তূপ ও কাদার পাহাড়ের নিচে…
কাঠমাণ্ডু: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমশ দীর্ঘ হচ্ছে মৃত্যুমিছিল। বুধবার পর্যন্ত এই জলপ্রলয়ে ১,১২৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ধ্বংসস্তূপ ও কাদার পাহাড়ের নিচে এখনও নিখোঁজ প্রায় ৪,৮৫৮ জন মানুষ। এই চরম বিপর্যয়ের মুহূর্তে নেপালের পাশে দাঁড়িয়েছে প্রতিবেশী ভারত ও চিন। আর তার জন্যই এবার দুই দেশকে ধন্যবাদ জানালেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ।
নেপালের পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শাহ জানান, এই ধরনের বিশাল জাতীয় বিপর্যয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক সাহায্য ফিরিয়ে দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। তিনি বলেন, “আমাদের বন্ধু রাষ্ট্র চিন ও ভারত তাদের টেকনিশিয়ানদের পাঠিয়েছে। প্রথম দিন থেকেই তারা আকাশপথে এলাকাগুলির ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেছে এবং কোথায় পৌঁছানো সম্ভব তা নির্ধারণ করেছে।” অত্যন্ত দুর্গম এলাকাতেও ভারতীয় দল যেভাবে দ্রুত পৌঁছেছে, তার ভূয়সী প্রশংসা করেন তিনি। শাহ জানান, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কাদামাটির স্তূপে উদ্ধারকারী সেনা বা পুলিশেরও দাঁড়ানোর মতো জায়গা নেই।
উদ্ধারকাজে ভারতের বিপুল সাহায্য
বিপর্যস্ত নেপালে ইতিমধ্যেই বিপুল পরিমাণ মানবিক ও কারিগরি সহায়তা পাঠিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, সুড়ঙ্গ উদ্ধারকারী দল (Tunnel-rescue units), মেডিক্যাল টিম এবং ডিএনএ (DNA) পরীক্ষার মাধ্যমে মৃতদেহ শনাক্ত করার জন্য ফরেন্সিক বিশেষজ্ঞদের পাঠানো হয়েছে নেপালে। কাঠমান্ডু ও বেজিংয়ের দূতাবাসের সঙ্গে সমন্বয় রেখে বিদেশ মন্ত্রকে একটি ২৪ ঘণ্টার কন্ট্রোল রুমও খোলা হয়েছে।
পাশাপাশি, আকাশপথে চার দফায় ৭০ টনেরও বেশি জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে নয়াদিল্লি। এর মধ্যে রয়েছে অস্থায়ী তাঁবু, কম্বল, স্লিপিং ব্যাগ, প্লাস্টিক শিট, হাইজিন কিট, সোলার ল্যাম্প এবং জীবনদায়ী ওষুধ। ভারতের সাহায্যে ইতিমধ্যেই ১৬৩ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যদিকে, নেপালের নিরাপত্তা রক্ষীরা এখনও পর্যন্ত ৬,৫৪কি ১ জনকে উদ্ধার করেছেন।
জলবায়ু পরিবর্তনই কি কারণ?
গত সপ্তাহে ভোটেকোশি নদী দিয়ে যে বিপুল জলপ্রলয় রসুয়া জেলায় আছড়ে পড়েছিল, তার জন্য জলবায়ু পরিবর্তনকেই (Climate change) দায়ী করেছেন প্রধানমন্ত্রী বালেন শাহ। ভবিষ্যতে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় এড়াতে এবং তা মোকাবিলা করতে বিশ্বজুড়ে একটি সুনির্দিষ্ট নীতি নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
বিপদ কাটেনি! আলগা হিমবাহ থেকে নেপালে ফের বিধ্বংসী বন্যার আশঙ্কা
প্রতিরক্ষা বৈঠকে মোদীকে স্টেলথ যুদ্ধবিমান Su-57 এবং S-500 র বড় প্যাকেজ পুতিনের