Narendra Modi: '১০০ শতাংশ স্বদেশি...', আত্মনির্ভর ভারতের কথা ২৬ বছর আগেই বলেছিলেন নমো - Bengali News | PM Narendra Modi BJP Atmanirbhar Bharat 100 Percent Swadeshi speech in 1998 - 24 Ghanta Bangla News
Home

Narendra Modi: ‘১০০ শতাংশ স্বদেশি…’, আত্মনির্ভর ভারতের কথা ২৬ বছর আগেই বলেছিলেন নমো – Bengali News | PM Narendra Modi BJP Atmanirbhar Bharat 100 Percent Swadeshi speech in 1998

Spread the love

নয়া দিল্লি: ভারতের প্রতিরক্ষায় আজ এক বিশেষ দিন। রাজস্থানের পোখরানে দেশের তিন সামরিক বাহিনীর শক্তি প্রদর্শন হবে। এই সামরিক মহড়ায় উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় আত্মনির্ভরতার এক নতুন সোপান রচনা হল প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে। প্রধানমন্ত্রী মোদীর এই আত্মনির্ভর ভারতের পথ আজকের নয়, আজ থেকে ২৬ বছর আগেই দেশকে এই পথ দেখিয়েছিলেন তিনি। বার্তা দিয়েছিলেন ‘একশো শতাংশ স্বদেশি’।

মোদী যখন প্রথম এই বার্তা দিচ্ছেন, তখন তিনি দেশের প্রধানমন্ত্রী নন। তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রীও হননি। তখন তিনি কেবলই একজন বিজেপি নেতা। ১৯৯৮ সালের কথা। অর্থাৎ সেই সময় থেকেই মোদী বুঝিয়ে দিয়েছিলেন তাঁর দূরদর্শিতার কথা। ১৯৯৮ সালের যে সময়ের কথা বলা হচ্ছে, তখন রাজস্থানের পোখরানে সফলভাবে পরমাণু পরীক্ষা হয়ে গিয়েছে। আর সেই সাফল্যের মুহূর্তে বক্তব্য রাখছিলেন নরেন্দ্র মোদী। সেই সময়েই ‘মেক ইন ইন্ডিয়া’র পথ দেখিয়েছিলেন মোদী। বুঝিয়েছিলেন ‘একশো শতাংশ স্বদেশি’র গুরুত্ব।

১৯৯৮ সালের সেই গর্বের মুহূর্তে নরেন্দ্র মোদী বলছিলেন, “পরমাণু বিস্ফোরণের ফলে গোটা বিশ্ব চমকে গিয়েছে। এই উদ্যোগ ১০০ শতাংশ স্বদেশি উদ্যোগ। শুধু তাই নয়, যে বৈজ্ঞানিকদের নাম এর সঙ্গে যুক্ত রয়েছে, তাঁরা কেউ ভারতের বাইরের নন। তাঁদের প্রত্যেকের পড়াশোনা হয়েছে এই ভারতেই। এ পি জে আব্দুল কালাম তো তামিল মাধ্যমে পড়াশোনা করেছেন।”

ভারতের যে প্রতিটি ক্ষেত্রে আত্মনির্ভর হওয়া কতটা দরকার, তা সেই সময়েই অনুধাবন করেছিলেন নরেন্দ্র মোদী। তারপর ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ভারতকে আত্মনির্ভর করার সেই স্বপ্নকেই পূরণ করতে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *