এক্সপ্রেসওয়েতে কাগজ বিছিয়ে বসেই খানা-পিনা, রাজস্থানের পরিবারের ‘পিকনিক’-এর ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক
ভাইরাল ভিডিয়োতে কী দেখা গিয়েছে?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, রাজস্থানের একটি সদ্য উদ্বোধন হওয়া এক্সপ্রেসওয়ের ধারে রীতিমতো খবরের কাগজ বিছিয়ে বসেছে একটি পরিবার। পাশে তাঁদের গাড়িও দেখা যাচ্ছে। সামনে থালা রেখে খাওয়া দাওয়া করছেন তাঁরা। পরিবারের সদস্যদের মধ্যেই কেউ তাঁদের খাবার পরিবেশন করছেন। দেখে মনে হচ্ছে যেন, এক্সপ্রেসওয়ে নয়। যেন কোনও পিকনিক স্পট।