ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, জানিয়ে দিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-র সংগ্রহশালায় রাখা হয়েছিল পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি জিন্নাহর ছবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামায়াতে ইসলামির সংগঠন ইসলামি ছাত্র শিবির পরিচালিত ডাকসু-র সংগ্রহশালায় ওই ছবি রাখা হতেই শুরু হয় বিতর্ক। এ বার এই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা এবং বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসের মর্যাদা রক্ষার ক্ষেত্রে কোনও আপস করা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গেই যারা ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।