নোটিস ছাড়াই তিনদিন জলসঙ্কট! প্রেসার কম, গলির ভিতরে জল পৌঁছচ্ছে না হাওড়ার বিস্তীর্ণ এলাকায় - 24 Ghanta Bangla News
Home

নোটিস ছাড়াই তিনদিন জলসঙ্কট! প্রেসার কম, গলির ভিতরে জল পৌঁছচ্ছে না হাওড়ার বিস্তীর্ণ এলাকায়

Spread the love

এই সময়, হাওড়া: একদিকে উৎসবের প্রস্তুতি, অন্য দিকে প্রশাসনিক নানা কাজ, এর মধ্যেই হাওড়া শহরের একাধিক এলাকায় জলসঙ্কট নিয়ে বাড়ছে মানুষের ক্ষোভ। অভিযোগ, কোনও আগাম নোটিস ছাড়াই টানা তিন দিন ধরে বহু গলিতে জল আসছে না। কোথাও জল এলেও, চাপ এতটাই কম যে, মেন রোড সংলগ্ন বড় পাইপলাইন থেকে গলির ভিতরের বাড়িগুলিতে পর্যাপ্ত জল পৌঁছচ্ছে না। ফলে, চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগে কোনও কারণে জল সরবরাহ বন্ধ থাকলে পুরসভার তরফে আগাম জানানো হতো।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *