ট্রেনে-স্টেশনে ময়লায় জরিমানা ৫০০ থেকে বেড়ে ১০০০ টাকা
কখন জরিমানা?
শুধু আবর্জনা ফেলার ক্ষেত্রেই নয়, রেল চত্বরে একাধিক কাজের উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। নির্দিষ্ট ব্যবস্থা না থাকলে স্টেশন, ট্রেন বা রেলের এলাকাভুক্ত অন্য কোনও জায়গায় আবর্জনা ফেলা বা ফেলে রাখা, রান্না করা, স্নান করা, থুতু ফেলা, প্রস্রাব-পায়খানা করা, পশু-পাখিকে খাবার দেওয়া, গাড়ি ধোয়া, বাসন বা জামাকাপড় কাচা এবং বিভিন্ন জিনিসপত্র মজুত করার মতো কাজ শাস্তিযোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ, ট্রেনের আসনের নীচে খাবারের প্যাকেট, প্লাস্টিকের কাপ বা বোতল ফেলে রাখাও জরিমানার আওতায় আসতে পারে।