Nepal Flash Flood: শুধুই মজবুত নির্মাণ নাকি...! কী কারণে টিকে গেল সবুজ বাড়িটি? | How this green house got saved amid Nepal Flash flood, know the reason - 24 Ghanta Bangla News
Home

Nepal Flash Flood: শুধুই মজবুত নির্মাণ নাকি…! কী কারণে টিকে গেল সবুজ বাড়িটি? | How this green house got saved amid Nepal Flash flood, know the reason

Spread the love

ভাইরাল হওয়া সবুজ বাড়িImage Credit: TV9 Bangla

নেপাল: নেপালের হড়পা বানে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, চারপাশের বাড়িঘর, গাড়ি সব যখন জল আর কাদার তোড়ে ভাসছে, সেই দুর্যোগের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি সবুজ রঙের দোতলা বাড়ি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখে চমকে গিয়েছেন অনেকেই। পরে জানা গিয়েছে, ওই বাড়ির বাসিন্দারা সুস্থ রয়েছেন। তাঁদের উদ্ধার করা হয়েছে। কৌতূহল তৈরি হয়েছে, এতকিছুর মধ্যে কীভাবে অক্ষত রইল বাড়িটি? নেপথ্যের কারণ কী? চলছে জোর চর্চা।

উঠে আসছে একাধিক তত্ত্ব

ভিডিয়োটি দেখে বিশেষজ্ঞরা এবং নেটিজেনরা বলছেন, বাড়িটির পিলার ও কাঠামোগত বুনিয়াদ অত্যন্ত মজবুত। ফলে কাদা ও পাথরের জোর ধাক্কাও সহ্য করতে কোনও অসুবিধা হয়নি।

নেপালের ভোটকোশী নদীর এই পাহাড়ি অঞ্চলে স্রোত যে পথ ধরে নেমে এসেছিল, তার সঙ্গে বাড়িটির অবস্থান এমন ছিল, তাতেই সম্ভবত জলের সরাসরি ধাক্কা থেকে রেহাই মেলে। কারণ দেখা যাচ্ছে, জলের স্রোত বাড়িটির পাশ কাটিয়ে ঘুরে যাচ্ছে।

কেউ কেউ বলছেন, আরসিসি কলাম ও বিম দিয়ে টিউব বানানো হয়েছে। সঠিকভাবে নকশা করে বাড়ি নির্মাণ করলে অনেকখানি ল‍্যাটারাল লোড সহ্য করতে পারে। শুধু ইট বা পাথরের তৈরি লোড বিয়ারিং ওয়ালের তৈরি বাড়ি হলে ভেঙে পড়ত।

জলের মূল স্রোত একটু উঁচুতে ছিল। জলের ধারা দুভাগে ভাগ হয়ে ভবনের দুপাশ দিয়ে কেটে চলে গিয়েছে।

তবে কেউ কেউ মনে করছেন, এ যেন এক অলৌকিক। একটি ভিডিয়োতে ওই পরিবারের সদস্যদের ছাদে উঠে উদ্ধারের আর্জি জানাতেও দেখা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *