নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা, উদ্বেগ পরিবারে
অখিল জানিয়েছেন, বৃহস্পতিবারই ওই ভ্রমণ সংস্থার তরফে তাঁদের জানানো হয়েছে, ৩২ জনের মধ্যে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁর অবস্থা কেমন তা জানা নেই। অন্যদেরও কোনও খবর নেই। এর পর থেকেই দুশ্চিন্তা আরও বেড়েছে পরিবারের।
নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া রাজ্যের বাসিন্দাদের খোঁজ পাওয়ার জন্য সব রকমের চেষ্টা করছে রাজ্য সরকার বলে জানিয়েছেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ।