ওডিশা এফসিতে যোগ দিচ্ছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড - 24 Ghanta Bangla News
Home

ওডিশা এফসিতে যোগ দিচ্ছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ভারতের প্রথম ডিভিশন ফুটবল লিগে একটা সময় দাপটের সাথে পারফরম্যান্স করেছে ওডিশা এফসি (Odisha FC)। যদিও শেষ কয়েক সিজনে খুব একটা আহামরি…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ভারতের প্রথম ডিভিশন ফুটবল লিগে একটা সময় দাপটের সাথে পারফরম্যান্স করেছে ওডিশা এফসি (Odisha FC)। যদিও শেষ কয়েক সিজনে খুব একটা আহামরি ফুটবল খেলেনি জগন্নাথের রাজ্যের এই দলটি। পরবর্তীতে দেশের প্রথম স্তরের লিগ টুর্নামেন্ট আয়োজন ঘিরে নানা সমস্যা দেখা দেওয়ায় যথেষ্ট সমস্যায় পড়েছিল দলটি। যারফলে বাধ্য হয়েই নিজেদের খেলোয়াড়দের অন্যত্র লোন ডিলের মধ্য দিয়ে পাঠাতে হয়েছিল ওডিশাকে। শেষ পর্যন্ত টুর্নামেন্ট আয়োজিত হলেও কমানো হয়েছিল ম্যাচের সংখ্যা। যারফলে শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে টুর্নামেন্টে অংশ নিয়েছিল দলটি।

পঞ্জাব এফসিতে নতুন বিদেশি সেন্টার ব্যাক, ইউরোপের অভিজ্ঞতায় ভরসা ক্লাবের

লোবেরা জামানার ইতি টেনে থেক্কাথারা পুরুষোত্তমকে দেওয়া হয়েছিল দলের দায়িত্ব। তার নির্দেশে সেবার খেলোয়াড় চূড়ান্ত করে টুর্নামেন্টে নামলেও নাস্তানাবুদ হয়েছিল একবারের সুপার কাপ জয়ীরা। লিগ টেবিলের তলানিতে থেকেই সিজন শেষ করেছিল এই ক্লাব। সেই ব্যর্থতা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। সেদিকে নজর রেখে বহু আগে থেকেই ঘর গোছানোর কাজে হাত দিয়েছিল ওডিশা। যারফলে শেষ কয়েক মাসে দলবদলের বাজারে বারংবার উঠে এসেছে এই ফুটবল ক্লাবের নাম। কিছুদিন আগেই তাঁরা দলে টেনেছিল বিদেশি ডিফেন্ডার স্টিফেন এজেকে।

East Bengal: চলতি সপ্তাহেই শহরে এফিয়ং? নজর‌ সমর্থকদের

যেটা নিঃসন্দেহে ছিল বিরাট বড় চমক। তারপর জর্জিয়ার এক মিডফিল্ডারকে সই করায় এই ভারতীয় ক্লাব। তিনি জর্জি আবুরজানিয়া। যিনি পূর্বে সৌদি আরবের ফুটবল ক্লাব জেদ্দার হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছিলেন বছর একত্রিশের এই মিডফিল্ডার। এবার দলের নয়া সংযোজন এভারটন নাসিমেন্তো। এই সিজনের কথা মাথায় রেখে বছর তেত্রিশের এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে দলে টানছে এই ক্লাবটি। দীর্ঘদেহী চেহারার পাশাপাশি এশিয়ান ফুটবলে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তার। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই এবার সাফল্য পাওয়ার চ্যালেঞ্জ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *