ইন্দোনেশিয়ার ভয়ঙ্করায় যোগ দিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা - 24 Ghanta Bangla News
Home

ইন্দোনেশিয়ার ভয়ঙ্করায় যোগ দিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগের সিজনের মধ্যবর্তী সময় অ্যান্টন সোজবার্গকে (Anton Sojberg) দলে টেনেছিল ইস্টবেঙ্গল ক্লাব। শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে দলের সঙ্গে…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগের সিজনের মধ্যবর্তী সময় অ্যান্টন সোজবার্গকে (Anton Sojberg) দলে টেনেছিল ইস্টবেঙ্গল ক্লাব। শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে দলের সঙ্গে মানিয়ে নিয়েছিলেন এই ড্যানিশ ফুটবলার। কিন্তু চোট আঘাতের সমস্যায় পড়তে হয়েছিল ব্যাপকভাবে। যদিও তারপর ধীরে ধীরে সুস্থ হয়ে দলের সঙ্গে যোগদান করেছিলেন তিনি। গত আইএসএল মরসুমে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ গোল করে দলকে সমতায় এনেছিলেন তিনি। যারফলে পিছিয়ে থেকেও পয়েন্ট ছিনিয়ে নিতে পেরেছিল মশাল ব্রিগেড। তবে নতুন সিজনে তার থাকা নিয়ে ব্যাপকভাবে তৈরি হয়েছিল ধোঁয়াশা।

সেটাই হয় শেষ পর্যন্ত।  জুলাইয়ের মাঝামাঝি সময় তাকে বিদায় জানায় মশাল ব্রিগেড।  পরবর্তীতে শোনা যাচ্ছিল যে তাকে দলে নিতে মরিয়া দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগের একাধিক ক্লাব। ঠিক মতো কথাবার্তাও নাকি শুরু করা হয়েছিল বেশ কিছু দলের তরফে। যদিও সেগুলি বেশিদূর এগোয়নি। পরবর্তীতে এই তারকা ফুটবলারের ইন্দোনেশিয়া যাওয়ার কথা প্রবল থেকে প্রবলতর হয়ে ওঠে। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। অবশেষে এবার তার যোগদান স্পষ্ট করে দিল ভয়ঙ্করা ফুটবল দল। এবার এই নয়া দলে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ থাকবে অ্যান্টন সোজবার্গের।

তবে তিনি একানন। পূর্বে এই ক্লাবে যোগদান করেছেন লাল-হলুদের তারকা ডিফেন্ডার কেভিন সিবিলে। গতবার দলকে আইএসএল চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কেভিনের। এবার ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ অস্কার ব্রুজোর বর্তমান দলেই যোগদান করলেন অ্যান্টন। আগের মরসুমে নিজের পুরনো ছাত্রদের নিয়ে ভারতীয় ক্লাব ফুটবলে যে সাফল্য পেয়েছিলেন, সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য থাকবে অস্কারের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *