Farakka Ganga Flood Alert | বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা, আতঙ্কে ফরাক্কাবাসী
ফরাক্কায় বিপদসীমা পেরিয়েছে গঙ্গা নদী। জলস্তর আরও বাড়ার পূর্বাভাস, আতঙ্ক ছড়িয়েছে ফরাক্কার নদীপাড়ের বিস্তীর্ণ এলাকায়। সেন্ট্রাল ওয়াটার কমিশন (CWC) সূত্রে খবর, ফরাক্কায় গঙ্গার জলস্তর বিপদসীমার প্রায় ৫২ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। নেপালের হড়পা বানের জল গণ্ডক নদী হয়ে গঙ্গায় মেশায় আগামী কয়েক ঘণ্টায় জলস্তর আরও বাড়ার আশঙ্কাও রয়েছে।