CSK-র ২৫% শেয়ার চেয়েছেন ধোনি? সত্যিটা ফাঁস করলেন আকাশ চোপড়া
শুধু ২৫ শতাংশই নয়, রিপোর্টে উল্লেখিত ৫.৫ শতাংশ শেয়ারের প্রস্তাবের অঙ্কও ফ্র্যাঞ্চাইজ়ির নিরিখে বিপুল বলে মনে করেন চোপড়া। তাঁর কথায়, ৫ শতাংশ বা ৩.৫ শতাংশের দাম বিশাল, যা মুখের কথায় সমাধান হওয়া সম্ভব নয়।
পুরো ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে আকাশ চোপড়া সাফ জানান, এটি একটি ‘প্ল্যান্টেড স্টোরি’ বা বানানো গল্প। ধোনি ও CSK ম্যানেজমেন্টের মধ্যে ফাটল ধরানোর মতো এই ধরনের উড়ো খবরে কান না দেওয়ার বার্তা দেন তিনি।