প্রকৃতির রুদ্রতাণ্ডব, হড়পা বানে মৃত্যুমিছিল নেপালে, ভূমিকম্পেই ভোটেকোশির ভয়ঙ্কর রূপ?
কুবলয় বন্দ্যোপাধ্যায়
বুধবার স্থানীয় সময় তখন সকাল ৯টার কাছাকাছি। পাহাড়ের কোলে আচমকাই নেমে আসে জলস্রোত। মুহূর্তের মধ্যে ভেসে যায় বাড়ি, গাড়ি, সেতু, রাস্তা, জলবিদ্যুৎ প্রকল্প–সহ অনেক কিছু। তিব্বত সীমান্তঘেঁষা নেপালের রাসুয়া জেলায় বুধবারের হড়পা বান ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, কেন হিমালয়-পরিবেষ্টিত এই দেশটি হড়পা বানের অন্যতম ঝুঁকিপ্রবণ এলাকা।