পাহাড় ভাঙা পানি-ত্রাস, হড়পা বানে কয়েক মিনিটেই সব শেষ
বুধবার সকালে তিব্বত ও নেপালের রাসুয়া সীমান্তে জিরং ল্যান্ড পোর্টের মাত্র ৬৫ সেকেন্ডের এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আঁতকে উঠেছে গোটা দুনিয়া। ওই ফুটেজ যে হড়পা বানের, তাতে কয়েক মুহূর্তের মধ্যে বিপর্যস্ত হয়ে গেল নেপালের উত্তর দিকের রাসুয়া জেলা। বরফ ও পাথরের বিশাল স্তর ধসে পড়ার পরে ভোটেকোশি নদীতে নেমে আসে বিপুল জলস্রোত। সেই স্রোতে ভেসে যায় বাড়িঘর, সেতু, সড়ক, জলবিদ্যুৎ কেন্দ্র-সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো। এই ফুটেজ দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, মাটি থেকে অন্তত ২০ ফুট উপরে বসানো ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়েছে। ফুটেজের শেষে কাদাজলের তোড়ে ঢাকা পড়ে যায় ওই ক্যামেরা। ফুটেজ দেখে মনে হচ্ছে, ক্যামেরাটি মাটি থেকে অন্তত ২০ ফুট উপরে ছিল। অর্থাৎ জলস্রোতের উচ্চতা ছিল অন্তত ২০ ফুট বা তারও বেশি।