নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, নিখোঁজ অন্তত ১৩৩ জন ভারতীয়
বাড়ছে মৃতের সংখ্যা
বুধবার নেপালের বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটে। নেপাল এবং তিব্বতের সীমান্তে থাকা রাসুয়া জেলায় ভোটেকোশি নদীতে হড়পা বানের জেরে বিপর্যস্ত হয়েছে নেপাল। এই বন্যায় বাড়ছে মৃতের সংখ্যা। স্থানীয় সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত, নেপালের পুলিশের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বন্যা ও ভূমিধসকবলিত এলাকাগুলি থেকে ১৫৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রাসুয়ায় এক জন, নুয়াকোটে ১১ জন, ধাদিংয়ে ১৮ জন, চিতওয়ানে ৩৩ জন, গোর্খায় ১৯ জন, তানাহুঁতে ৭ জন এবং নওয়ালপুরে ১১ জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।