চড়া চিনির দাম, কেজিতে ৫০ টাকা বাড়ল শান্তিপুরের নিকুতির দাম
উৎসবের মরসুম শুরুর আগেই চিনির দামে ছ্যাঁকা। তার জেরেই এ বার বড় ধাক্কা শান্তিপুরের ঐতিহ্যবাহী মিষ্টি নিকুতি ব্যবসায়ীদের। কাঁচামাল ও চিনির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বাধ্য হয়ে প্রতি কেজিতে প্রায় ৫০ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছেন স্থানীয় মিষ্টি ব্যবসায়ীরা। দাম বাড়ায় এক দিকে যেমন কপালে ভাঁজ পড়েছে সাধারণ ক্রেতাদের, অন্যদিকে তেমনই চরম দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা।