আপনারও কি দাঁতের মাঝে ফাঁক? মন খারাপ করবেন না, এটা সৌভাগ্যের লক্ষণ
ঈশ্বরের বিশেষ আশীর্বাদ
সমুদ্র শাস্ত্র জানাচ্ছে, দুটি দাঁতের মাঝে ফাঁক যাঁদের থাকে, তাঁরা সব কাজে সৌভাগ্যের আশীর্বাদ লাভ করেন। জীবনে যে সমস্যাতেই পড়ুন না কেন, তাঁদের মধ্যে সেই সব সমস্যা থেকে বেরিয়ে আসার ক্ষমতা থাকে। এঁরা সহজে ভয় পান না এবং সহজে হাল ছেড়ে দেন না।
বৃহস্পতি ও শুক্রের কৃপা
জ্যোতিষশাস্ত্র অনুসারে দাঁতের মাঝে ফাঁক থাকলে শরীরে শক্তির প্রবাহ সঠিক ভাবে হয়। এঁদের উপর বৃহস্পতি ও শুক্র গ্রহের কৃপা সব সময় বর্ষিত হয়। শুক্র সৌন্দর্য, শিল্পকলা ও আকর্ষণের কারক গ্রহ। অন্যদিকে বৃহস্পতি জ্ঞান, সুখ ও উন্নতির প্রতিনিধিত্ব করে। মনে রাখবেন, যাঁদের দাঁতের মাঝে ফাঁক থাকে, তাঁরা বৃহস্পতি ও শুক্র গ্রহের শুভ প্রভাব সরাসরি লাভ করেন।