পর্যটকদের নিরাপত্তায় মন্দারমণিতে বিশেষ প্রশিক্ষণ পুলিশ-নুলিয়াদের
মন্দারমণিতে পর্যটকদের নিরাপত্তা আরও জোরদার করতে মঙ্গলবার পুলিশ, সিভিক ভলান্টিয়ার ও নুলিয়াদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সমুদ্রে নেমে দুই পর্যটকের মৃত্যুর পরে নজরদারি আরও বাড়িয়েছে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। প্রশিক্ষণে জোয়ারের সময়ে সতর্কতা, বিপদসঙ্কেত শনাক্ত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কী ভাবে করা হবে, তা নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, SDRF ও নুলিয়ারা সৈকতে মাইকিং করে পর্যটকদের সতর্কও করেন। প্রশাসনের নির্দেশ মেনে সবাইকে সমুদ্রে নামার আবেদন জানিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।