প্রশ্ন ফাঁস ঘিরে রণক্ষেত্র পাটনা! রাজভবন অভিযানে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ পরীক্ষার্থীদের - 24 Ghanta Bangla News
Home

প্রশ্ন ফাঁস ঘিরে রণক্ষেত্র পাটনা! রাজভবন অভিযানে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ পরীক্ষার্থীদের

Spread the love

পাটনা: ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)-এর পরীক্ষা বাতিলের দাবিতে মঙ্গলবার আক্ষরিক অর্থেই রণক্ষেত্রের চেহারা নিল পাটনা। দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে এদিন গান্ধী…

পাটনা: ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)-এর পরীক্ষা বাতিলের দাবিতে মঙ্গলবার আক্ষরিক অর্থেই রণক্ষেত্রের চেহারা নিল পাটনা। দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে এদিন গান্ধী ময়দান থেকে রাজভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। কিন্তু মিছিল সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে গেলেই বাধা দেয় পুলিশ। এরপরই ব্যারিকেড ভেঙে জোর করে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় আন্দোলনকারী পড়ুয়াদের।

পুলিশের তরফে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হয়। ডিএসপি কামাখ্যা নারায়ণ সিংহ সংবাদমাধ্যমকে জানান, সংরক্ষিত এলাকায় জোর করে ঢোকার চেষ্টা করলে কড়া পদক্ষেপ করতে বাধ্য হবে প্রশাসন। তবে তিনি এ-ও জানিয়েছেন যে, শীর্ষ আধিকারিকদের সঙ্গে আন্দোলনকারীদের কথাবার্তা ইতিবাচক পথেই এগিয়েছে এবং খুব দ্রুত এই জট কাটার সম্ভাবনা রয়েছে।

পড়ুয়াদের দাবি ও বিরোধীদের তোপ

শুধু ৭০তম বিপিএসসি পরীক্ষাই নয়, শিক্ষক নিয়োগের পরীক্ষা (TRE 4.0)-সহ একাধিক ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। সভাস্থলে উপস্থিত হয়ে কংগ্রেস নেতা সুশীল কুমার জানান, শিক্ষক নিয়োগের পরীক্ষা এক দফায় নেওয়ার পাশাপাশি নেগেটিভ মার্কিং বাতিলের দাবি জানানো হয়েছে। এছাড়া বিএসএসসি (BSSC) এবং সাব-ইন্সপেক্টর নিয়োগ নিয়েও ক্ষোভ রয়েছে পড়ুয়াদের মধ্যে। সুশীলের অভিযোগ, টানা ৯ দিন ধরে অনশন চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা, অথচ সরকারের কোনও ভ্রূক্ষেপ নেই। তাঁর কথায়, সরকার আগে থেকে সদিচ্ছা দেখিয়ে আলোচনায় বসলে এই পরিস্থিতি তৈরি হতো না।

আসরে তেজস্বী যাদব

এই ডামাডোলের মধ্যে আসরে নেমেছে বিরোধী শিবিরও। রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদব অবিলম্বে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন সম্রাট চৌধুরীকে। শিক্ষক (TRE 4), পুলিশ ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা আনার পাশাপাশি পুরনো দুর্নীতির তদন্তে উচ্চপর্যায়ের স্বাধীন কমিটি গড়ার দাবি তুলেছেন তেজস্বী। পাশাপাশি, বিপিএসসি-র মূল পরীক্ষা এবং ইন্টারভিউতে হিন্দিভাষী প্রার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণেরও তীব্র প্রতিবাদ করেছেন আরজেডি নেতা।

সরকারের পদক্ষেপ

বিক্ষোভের আঁচ পেয়ে এদিনই পড়ুয়াদের ক্ষোভ প্রশমনে বড় ঘোষণা করেছে বিহার সরকার। ছাত্রছাত্রীদের অভাব-অভিযোগ শুনতে এবং তার দ্রুত সমাধানে ‘স্টুডেন্ট সাপোর্ট ক্যাম্প’ চালুর কথা ঘোষণা করেছেন সম্রাট চৌধুরী। জানা গিয়েছে, প্রতি মাসের চতুর্থ মঙ্গলবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই শিবির আয়োজিত হবে।

পাশাপাশি, ‘স্টুডেন্ট সাপোর্ট পোর্টাল’ এবং ১১০০ (1100) হেল্পলাইন নম্বরের মাধ্যমেও অনলাইনে সরাসরি সরকারের কাছে নিজেদের অভিযোগ জানাতে পারবেন পড়ুয়ারা। এমনকি সেই অভিযোগের স্টেটাসও ট্র্যাক করা যাবে। সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, প্রতিটি পড়ুয়ার কথা শোনা হবে এবং প্রতিটি সমস্যার সমাধান করা হবে। এখন দেখার, সরকারের এই পদক্ষেপে চিঁড়ে ভেজে কি না!

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *