অস্ত্রোপচারের পরে কেমন আছেন কার্তিক?
কিছু দিন আগেই লড়াইয়ের দৃশ্যে শুটিং করতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন কার্তিক আরিয়ান। সেই সময়েই চিকিৎসকেরা জানিয়েছিলেন অস্ত্রোপচার হতে পারে তাঁর। এখন কেমন আছেন অভিনেতা? সূত্রের খবর, মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে সফল অস্ত্রোপচার হয়েছে কার্তিকের। আপাতত তিনি বাড়িতেই রয়েছেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন। সুস্থ হয়ে আবারও কাজে ফিরবেন অভিনেতা বলে জানানো হয়েছে তাঁর টিমের তরফে।