Durand Cup 2026 Final LIVE: ৩ বছর পর ডুরান্ড ফাইনালে দুই প্রধান, প্যানোস না হাবাস – শেষ হাসি হাসবেন কে? | Durand Cup 2026 Final Live Scorecard of East Bengal vs Mohun Bagan Match in Salt Lake Stadium Kolkata
ইস্টবেঙ্গলের রশিদ না মোহনবাগানের মণবীর – আজ গোল করবেন কে?Image Credit: PTI
২০২৩ সালের পর আবার ৩ বছর পর ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ফাইনালে শেষ সাক্ষাতে জিতেছিল মোহনবাগান। গোল করেছিলেন বাগানের দিমিত্রি পেত্রাতোস। এই বছরেও ডুরান্ড কাপ শুরু হয়েছিল ডার্বি ম্যাচ দিয়েই। সেই ম্যাচে ১-০ জিতেছে সবুজ-মেরুন। গোল করেছিলেন সাহাল আব্দুল সামাদ। আজ কী ইস্টবেঙ্গল বদলা নিতে পারবে? নাকি আজকেও জিতবে মোহনবাগান? ডুরান্ড কাপ ইতিহাসে ১৭ বার চ্যাম্পিয়ন হয়েছে সবুজ মেরুন। ১৬ বার চ্যাম্পিয়ন হয়েছে লাল-হলুদ। আজ জিতবে কে? মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল?