চম্পাহাটিতে বেআইনি বাজি বিক্রি নিয়ে কড়া প্রশাসন, চলল পুলিশি অভিযান
চম্পাহাটি, হাড়াল এবং পিয়ালী এলাকায় বেআইনি বাজি তৈরির অভিযোগ পেয়ে বারুইপুর থানার স্পেশাল অপারেশন টিমের বিশেষ অভিযান। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের নেতৃত্বে চালানো অভিযানে বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৪০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি। বিস্তারিত দেখুন ভিডিয়োয়।