West Bengal News Live Updates: শাহের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, শহরের ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ | Kolkata, West Bengal News, TMC, BJP, Suvendu Adhikari, Amit Sha, PM Narendra Modi News Live Updates in Bengali
রাজ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাহাড় নিয়ে বড় বৈঠক অমিত শাহের। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আজ সকালে শিলিগুড়ির হোটেল মেফেয়ারে পরপর দুটি গুরুত্বপূর্ণ বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। মূল আলোচ্য শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা। সীমান্ত নজরদারি, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় এবং নতুন ‘ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড’ নিয়ে আলোচনা হতে পারে। এই বৈঠকে রাজ্য প্রশাসনের শীর্ষ করতে পাশাপাশি বিএসএফ, এসএসবির উচ্চ পদস্থ আধিকারিকরা থাকবেন। অন্যদিকে, মির্জা গালিব স্ট্রিটে অগ্নিকাণ্ডের পরই ২৫টি হোটেলকে শোকজ নোটিস দমকলের। ১৬টি হোটেল ও রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন হোটেলে চলছে দমকল ও পুরসভার যৌথ অভিযান। রাজ্যের সমস্ত খবরের আপডেট দেখে নিন এক নজরে-