কৌশিকী অমাবস্যার আগে হোটেলের ফায়ার সেফটি নিয়ে কড়া প্রশাসন - 24 Ghanta Bangla News
Home

কৌশিকী অমাবস্যার আগে হোটেলের ফায়ার সেফটি নিয়ে কড়া প্রশাসন

Spread the love

প্রশাসনিক সূত্রে খবর, আগুন লাগলে কী করণীয় এবং বেরোনো বা পালানোর পথ কোথায়, সেগুলি আগেভাগে অতিথিদের জানিয়ে রাখতে হবে হোটেল কর্তৃপক্ষকে। তাই এমার্জেন্সি এক্সিটে সাইনবোর্ড টাঙাতে হবে। বিপদের সময়ে সবাইকে বের করে নিয়ে আসার জন্য রাখতে হবে প্রশিক্ষিত কর্মী। এমার্জেন্সি এক্সিটে কোনও ভাবেই সিলিন্ডার, বোতল বা অন্য দাহ্যবস্তু রাখা যাবে না। এমার্জেন্সি এক্সিটের দরজায় কাঠের পরিবর্তে গ্রিল গেট করতে হবে। সেখানে তালা দিয়ে রাখা যাবে না। ছাদের জন্য গ্রিল গেট রাখতে হবে। সেটিও খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হোটেল কর্মীদের ফোনে পুলিশ ও দমকলের জরুরি নম্বর সেভ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হোটেলের নম্বরও সংশ্লিষ্ট দপ্তরের কাছে জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া ল্যান্ড মিউটেশন সার্কিট, টিআরডিএ স্থানীয় পঞ্চায়েতের এনওসি সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, ইলেকট্রনিক ফিটিং সার্টিফিকেট, ফুড সেফটি, ফায়ার সার্ভিস সার্টিফিকেট, পলিউশন সার্টিফিকেট, জিএসটি রেজিস্ট্রেশনের মতো গুরুত্বপূর্ণ কাগজপত্র তৈরি রাখতে বলা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *