যানজট এড়াতেই এ বার 'রিং রোড' ঝাড়গ্রামে, মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু তোড়জোড় - 24 Ghanta Bangla News
Home

যানজট এড়াতেই এ বার ‘রিং রোড’ ঝাড়গ্রামে, মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু তোড়জোড়

Spread the love

বুদ্ধদেব বেরা, ঝাড়গ্রাম

রাস্তায় বেরোলেই যানজটে অতিষ্ঠ হতে হয় মানুষকে। সময়ে বেরিয়েও গন্তব্যে পৌঁছতে দেরি হওয়াটা রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অরণ্যশহরের বুক চিরে চলে গিয়েছে পাঁচ নম্বর ঝাড়গাম-বাঁকুড়া রাজ্য সড়ক। ঝাড়গ্রাম জেলা হওয়ার পরে ত্রমেই বেড়েছে জনসংখ্যা। গড়ে উঠেছে সরকারি ও বেসরকারি সংস্থার অফিস, শপিংমল, নতুন বাজার। কিন্তু যান চলাচল মসৃণ করতে পুলিশ-প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। ফলে নিত্য যানজটে হাঁসফাঁস অবস্থা শহরের। রাজ্যে পালাবদলের পরে এ বার যানজটমুক্ত শহর গড়তে উদ্যোগী হয়েছে নতুন সরকার। তৈরি হতে চলেছে শহরকে ঘিরে ‘রিং রোড’ (যানজট এড়াতে বাইপাস রাস্তা)। রাস্তা হয়ে কাশিয়ার বাইপাস দিয়ে শহরের জামদার সার্কাস মাঠ মোড় পর্যন্ত এলাকা চিহ্নিত করা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *