যুবভারতী দেখে ঘাস নিয়ে প্রশ্ন, কী পরামর্শ দিল ব্রাজ়িলের প্রতিনিধি দল? - 24 Ghanta Bangla News
Home

যুবভারতী দেখে ঘাস নিয়ে প্রশ্ন, কী পরামর্শ দিল ব্রাজ়িলের প্রতিনিধি দল?

Spread the love

যুবভারতীর টার্ফ ও ড্রেসিংরুম পরিদর্শন

বিকেল ঠিক পাঁচটা নাগাদ যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ করেন সের্জিও ডিমাস দে অলিভেইরা, ভিনিসিয়াস বারোজ়ো কোস্তা, জোসে সেনাতোরে দে পাওলা লিমা, গুইলহার্মে পাসোস রামোস এবং ব্রুনো মাজেই রেইস। প্রথমেই তাঁরা স্টেডিয়ামের মূল প্র্যাকটিস গ্রাউন্ড, খেলোয়াড়দের ড্রেসিংরুম এবং আনুষঙ্গিক পরিষেবা খতিয়ে দেখেন।

এরপর মূল স্টেডিয়ামের পিচে গিয়ে মাঠের কিউরেটরের সঙ্গে কথা বলেন প্রতিনিধিরা। ঘাসের ঘনত্ব, জল নিষ্কাশন ব্যবস্থা এবং শেষ কবে ঘাস পরিবর্তন করা হয়েছে—তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য নেন তাঁরা। মাঠের অবস্থা ও সামগ্রিক পরিকাঠামো নিয়ে তাঁদের বিস্তারিত জানান ফেডারেশনের ডিরেক্টর অব ফুটবল সুব্রত পাল এবং আইএফএ সচিব অনির্বাণ দত্ত। বর্তমানে টুর্নামেন্ট চলায় রবিবার ফাইনালের পর মাঠের ঘাস ও গুণমান দ্রুত আরও উন্নত করার ওপর জোর দিয়েছেন ব্রাজ়িলীয় প্রতিনিধিরা।

দুর্গাপ্রতিমা দিয়ে বরণ ও প্রশাসনিক বৈঠক

পরিদর্শনের আগে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ তাঁর নিজস্ব কার্যালয়ে ব্রাজ়িল ফুটবল কনফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক সারেন। বাংলার ঐতিহ্যের প্রতীক দুর্গা প্রতিমা উপহার দিয়ে অতিথিদের আন্তরিক সংবর্ধনা জানানো হয়।

পরিদর্শন শেষে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘প্রাথমিক স্তরে যুবভারতীর পরিকাঠামো দেখে ব্রাজ়িলের প্রতিনিধি দল যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছে। দুর্গাপুজোর প্রাক্কালে ব্রাজ়িল দলের এই ম্যাচ বাংলার ফুটবলপ্রেমীদের জন্য এক বিশাল উপহার হতে চলেছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *