ক্রিকেটের রীতি ভাঙল হকিতে! ভারত-পাক ম্যাচে কী করলেন প্লেয়াররা?
২০২৬ সালের FIH পুরুষ হকি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে দেখা গেল সৌহার্দ্যের ছবি। বুধবার নেদারল্যান্ডসের আমস্টেলভিনের ওয়াগেনার স্টেডিয়ামে নামার আগে দুই দলের খেলোয়াড়রা একে অপরকে হাই-ফাইভ দিয়ে শুভেচ্ছা জানান। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন আচরণ নজর কেড়েছে। দুই দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যেও মাঠের লড়াই শুরুর আগে সৌহার্দ্যের বার্তা দিলেন দুই দেশের হকি প্লেয়াররা। ম্যাচ ঘিরে উত্তেজনার আবহে তাঁদের এই ক্রীড়াসুলভ আচরণ মনে করিয়ে দিল, প্রতিদ্বন্দ্বিতার মাঝেও সম্মান ও বন্ধুত্বের জায়গা থাকে।