মন্টেনিগ্রোর এই ফুটবলারকে দলে টানছে Bengaluru FC, শক্তিশালী হবে আক্রমণভাগ - 24 Ghanta Bangla News
Home

মন্টেনিগ্রোর এই ফুটবলারকে দলে টানছে Bengaluru FC, শক্তিশালী হবে আক্রমণভাগ

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বিগত কয়েক মরসুমে নজরকাড়া ফুটবল খেলেও চূড়ান্ত সাফল্য পায়নি বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। গত কয়েক বছরে জেরার্ড জারাগোজার তত্ত্বাবধানে খেলতে নেমেছিল আইএসএল…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বিগত কয়েক মরসুমে নজরকাড়া ফুটবল খেলেও চূড়ান্ত সাফল্য পায়নি বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। গত কয়েক বছরে জেরার্ড জারাগোজার তত্ত্বাবধানে খেলতে নেমেছিল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। তাঁর দায়িত্বে থাকাকালীন আইএসএলের সুপার সিক্সে উঠতে খুব একটা অসুবিধা হয়নি। সেখান থেকে অনায়াসেই দল চলে গিয়েছিল ফাইনালে। কিন্তু সেখানেই আটকে যেতে হয়েছিল হোসে মোলিনার মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। সেই সমস্ত কিছুকে ভুলে গতবার চূড়ান্ত সাফল্য পাওয়ার লক্ষ্য নিয়ে গোয়ায় সুপার কাপ জিততে বদ্ধপরিকর ছিল দেশের এই শক্তিশালী ফুটবল দল।

Also Read | ইস্টবেঙ্গল-দিল্লি সেমিফাইনালের আগে বড় ধাক্কা, খেলছেন না পিভি বিষ্ণু

কিন্তু সেখানেও ভাগ্য সুপ্রসন্ন থাকেনি টাইব্রেকারে। তারপর দল ছেড়েছিলেন জারাগোজা। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রেনেডি সিং দায়িত্ব পালন করার পর পেপ মুনোজের তত্বাবধানে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে নেমেছিল বেঙ্গালুরু এফসি। টুর্নামেন্টের প্রায় প্রতিটি দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করার পর শেষ পর্যন্ত চতুর্থ স্থানে থেকেই মরসুম শেষ করেছিল একবারের আইএসএল জয়ীরা। এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। ‌ তবে গত কয়েক সপ্তাহে রাহুল ভেকের পাশাপাশি বেঙ্গালুরু এফসি ছেড়ে অন্যত্র যোগদান করেছেন একাধিক ফুটবলার।

Also Read | আইএসএল খেলতে আরও সময় চাইল ডায়মন্ড হারবার, অপেক্ষা করবে কি AIFF?

যেটা নিঃসন্দেহে চিন্তার সকলের কাছেই। তবে এসবের মাঝেই এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর এবার এক বিদেশি স্ট্রাইকারকে দলে টানতে চলেছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। তিনি মিহাইলো পেরোভিচ। হ্যাঁ ঠিকই শুনেছেন। পূর্বে ইন্দোনেশিয়ার ফুটবল ক্লাব পার্সেবায়া সুরাবায়ার সঙ্গে যুক্ত ছিলেন বছর ঊনত্রিশের এই ফরোয়ার্ড। এছাড়াও এফকে জেজাজোর পাশাপাশি এনকে ওলিম্পিজা ও জোরিয়া লুগান্সের মতো ফুটবল ক্লাবের হয়ে ও খেলেছেন তিনি। এই বিদেশি স্ট্রাইকারের আশায় দলের আক্রমণভাগ যে শক্তিশালী হবে সেটা বলাই চলে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *