CID তদন্তের নির্দেশ দিল শুভেন্দুর সরকার
উত্তর ২৪ পরগনার হালিশহরে পুলিশি হেফাজতে তৃণমূলকর্মীর মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। এই খবর প্রকাশ্যে আসার পরেই কিছুটা স্বস্তিতে বিরজু কেওটের পরিবারের লোকেরা।
গত ৬ অগস্ট তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন বিরজু। অভিযোগ, এর পরে ৮ অগস্ট ভোরে পুলিশ লকআপে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। দ্রুত কল্যাণীর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক বিতর্ক।