মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে রাজ্যে ১ লক্ষ সরকারি চাকরি! সময়সীমা বেধে দিলেন মুখ্যমন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে রাজ্যে ১ লক্ষ সরকারি চাকরি! সময়সীমা বেধে দিলেন মুখ্যমন্ত্রী

Spread the love

কলকাতা: রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। আগামী ৩১ মার্চ, ২০২৭-এর মধ্যে রাজ্যে প্রায় ১ লক্ষ শূন্যপদে সরকারি কর্মী নিয়োগ করা হবে বলে বড় ঘোষণা…

কলকাতা: রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। আগামী ৩১ মার্চ, ২০২৭-এর মধ্যে রাজ্যে প্রায় ১ লক্ষ শূন্যপদে সরকারি কর্মী নিয়োগ করা হবে বলে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পুরুলিয়ার মানবাজারে একটি জল প্রকল্পের উদ্বোধনে গিয়ে জনসমক্ষে তিনি এই প্রতিশ্রুতি দেন। রাজ্যে পালাবদলের পর নতুন বিজেপি সরকারের আমলে কর্মসংস্থান নিয়ে মুখ্যমন্ত্রীর এই আশ্বাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট জানান, মেধা ও স্বচ্ছতার ভিত্তিতেই এই সমস্ত নিয়োগ হবে। তিনি বলেন, “এবার দেখবেন কীভাবে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়। স্কুল সার্ভিস কমিশন (SSC), পাবলিক সার্ভিস কমিশন (PSC) এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। আগামী ৩১ মার্চ ২০২৭-এর মধ্যে শিক্ষক, পুলিশ-সহ সব মিলিয়ে মোট ১ লক্ষের কাছাকাছি নিয়োগ হবে।” পাশাপাশি তিনি ইঙ্গিত দিয়েছেন যে, এবার থেকে মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে লিখিত পরীক্ষার ওপর বেশি জোর দেওয়া হবে। কোন দফতরে কত নিয়োগ হতে চলেছে, তার একটি রূপরেখাও ইতিমধ্যেই সামনে এসেছে৷

নতুন সরকারের আমলে প্রথম বড় নিয়োগটি করতে চলেছে ডব্লিউবিপিএসসি (WBPSC)। রাজ্যের ৫৪টি সরকারি দফতরে গ্রুপ A, B ও C মিলিয়ে মোট ১৭,৭১৪টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চলছে (গ্রুপ A-তে ২,৪৯০টি, গ্রুপ B-তে ২,৮৪৮টি এবং গ্রুপ C-তে ১২,৩৭৬টি শূন্যপদ)। প্রায় ১২.৬৫ লক্ষ চাকরিপ্রার্থী এই পদগুলির জন্য আবেদন করেছেন এবং স্ক্রিনিং, প্রিলি ও মেইন পরীক্ষার কাজ চলছে। এর পাশাপাশি আরও ৮,০০৮টি নতুন শূন্যপদের জন্য শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে পিএসসি।

রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং কো-অপারেটিভ সার্ভিস কমিশনের নিয়োগগুলিও এবার থেকে পিএসসি-র মাধ্যমেই হবে।

রাজ্য পুলিশে মেগা নিয়োগ

পুলিশ বাহিনীতে কর্মী ঘাটতি মেটাতে পরপর দুটি বড় নিয়োগের প্রস্তুতি নিচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (PRB)। প্রথম দফায় ১২ হাজার কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া দুর্গাপুজোর আগেই শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। এরপর আরও ১৭,১৪৩টি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান নীরজকুমার সিংহ। অর্থাৎ, পুলিশেই মোট ২৯,১৪৩টি নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, বিধানসভায় মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন যে রাজ্য পুলিশে বর্তমানে ৪৩ হাজার ৭৩টি শূন্যপদ রয়েছে।

শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে জোর

বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই স্কুলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। রাজ্যসভায় পেশ করা তথ্য অনুযায়ী, রাজ্যে ১ লক্ষ ৬২ হাজার ৬৫৫টি শিক্ষকের পদ খালি রয়েছে। ইতিমধ্যেই ৩৯ হাজার সহকারী শিক্ষক পদের মধ্যে প্রায় ১৫ হাজারের ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে এবং ২০১৬ সালের বকেয়া ১,১৭৭টি নিয়োগের প্রক্রিয়াও শেষ হয়েছে।

৩০৮ জন স্পেশাল এডুকেশন শিক্ষককে সুপারিশপত্র দেওয়া হবে। পাশাপাশি নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফল পুজোর আগেই প্রকাশের চেষ্টা চলছে।

উল্লেখযোগ্যভাবে, গত ২২ জুন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ৫০ হাজার শিক্ষক-অধ্যাপক নিয়োগের প্রস্তাব দিয়েছেন। সব মিলিয়ে, আগামী কয়েক বছরে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সরকারি চাকরির এক বিশাল সুযোগ তৈরি হতে চলেছে।

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *