Annapurna Yojana Scheme: ১০ জুলাই পর অন্নপূর্ণা যোজনায় আবেদনকারী মহিলাদের জন্য এল বড় আপডেট | Womans those who apply after 10 july 2026 Annapurna Yojana they will get money third week of september
কলকাতা: রাজ্যে প্রথম বিজেপি সরকারের একশো দিন পূরণ হয়েছে ১৭ অগস্ট সোমবার। আর সেই দিনই রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার দিয়েছেন সুখবর। অগস্টে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। তবে, অনেকেই রয়েছেন যাঁরা ১০ জুলাইয়ের পর এই প্রকল্পে আবেদন করেছেন, তাঁরা কবে থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন সুমনা।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু। সেই সময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, ১০ জুলাইয়ের পর আবেদনকারীদের পোর্টালে টাকা ঢুকবে কবে থেকে? তার উত্তর দিতে গিয়ে সচিব বলেন, “প্রথমে অনুসন্ধান (এনকোয়ারি) হয়, এরপর যাচাই (ভেরিফিকেশন) ও তারপর অ্যাপরুভ হয়। এই পদ্ধতি চলছে। এটি শেষ হওয়ার পর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে তাঁরা টাকা পাবেন।”