অনুপম-প্রস্মিতার ঘরে এল নতুন অতিথি
জল্পনা ছিলই। তবে সুখবর আসার আগে পর্যন্ত তা নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি অনুপম রায় ও প্রশ্মিতা পাল। অবশেষে জানা গেল, বাবা-মা হয়েছেন তাঁরা। সোমবার ১৬ অগস্ট, নিজেই সুখবর দিলেন অনুপম। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন প্রশ্মিতা। অনুপম-প্রশ্মিতার সংসারে এল নতুন অতিথি। সোশ্যাল মিডিয়া পোস্টে অনুপম লেখেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা পুত্র সন্তানের বাবা-মা হয়েছি।’