এই একরত্তি এখন টলিউডের অন্যতম স্টাইলিশ নায়িকা
শুধু বড়পর্দা নয়, ওয়েব সিরিজেও নিজের অভিনয়ের পরিসর বাড়িয়েছেন তিনি। ‘প্রজাপতি বিস্কুট’, ‘সোয়েটার’, ‘গুপ্তধনের সন্ধানে’, ‘গোলন্দাজ’, ‘মহানন্দা’, ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ থেকে সাম্প্রতিক একাধিক ছবিতে নানা ধরনের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। একটা সময় যে মেয়েটিকে এই ছবিতে গোলাপি হেয়ারব্যান্ড আর শিশুসুলভ মুখে দেখা যাচ্ছে, আজ তিনি বাংলা ছবির পরিচিত অভিনেত্রী। তাঁর অভিনয়জীবনের শুরুটাও কিন্তু বেশ অন্যরকম—প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন এবং সেই অভিনয়ের জন্য সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছিলেন।এবার নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন, কে এই ছোট্ট মেয়ে? হ্যাঁ, এই একরত্তি মেয়েটিই অভিনেত্রী ইশা সাহা।