জেল থেকেই জোড়া খুনের নির্দেশ জোব্বারের, দাবি শুভেন্দুর
জেল থেকে জোব্বার শেখই কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুন করিয়েছে, কলকাতার নবান্ন সভাঘর থেকে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, ‘তৃণমূলের লোকেরা মেরেছে। আমরা তো সবাইকে আইনের শাসন দিচ্ছি। তমন্নার ক্ষেত্রেও দিয়েছি। প্রাথমিক ভাবে এসপি আমাকে যা জানিয়েছেন, ওখানে জোব্বার শেখ জেলে আছে। জেল থেকেই করিয়েছে। জোব্বার শেখের স্ত্রী গ্রেপ্তারও হয়েছেন, যিনি তৃণমূলের পঞ্চায়েত প্রধান। খুনের রাজনীতি তৃণমূল কংগ্রেসই করে। আমার কাছে যিনি দু’বার হেরেছেন, তাঁর সঙ্গে যে লোকগুলি আছে, এ সব করে। লম্পট ছা়ডা কেউ এই নোংরা রাজনীতি করতে পারে না।’