What Is Tech Neck & How To Prevent It?
FAQ
১. ‘টেক নেক’ (Tech Neck) কেন হয়?
উত্তর: দীর্ঘক্ষণ মাথা নিচু করে বা অস্বাস্থ্যকর ভঙ্গিতে স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ ব্যবহার করার ফলে সার্ভাইক্যাল স্পাইন বা ঘাড়ের উপর যে অতিরিক্ত চাপ পড়ে, তার থেকেই টেক নেক তৈরি হয়।
২. শুয়ে শুয়ে ফোন দেখলে ঘাড়ের কী ক্ষতি হতে পারে?
উত্তর: একপাশে কাৎ হয়ে বা ভুল অ্যাঙ্গল-এ শুয়ে ফোন দেখলে ঘাড়ের মাংসপেশি, লিগামেন্ট এবং প্রধান স্নায়ু ও রক্তনালির (Veins) উপর অসমান চাপ পড়ে। এটি দীর্ঘস্থায়ী হলে সার্ভাইক্যাল ডিস্ক সরে যাওয়া (Slipped Disc) বা স্নায়ু জ্যাম হয়ে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
৩. কখন চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন?
উত্তর: ঘাড়ে ব্যথার পাশাপাশি যদি হাতেও ঝিমঝিম ভাব, অসাড়তা, শক্তি না পাওয়া কিংবা ঘাড় থেকে ব্যথা কাঁধের দিকে ছড়িয়ে পড়ে, তবে বিলম্ব না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।