হাজার দুয়েক বছর পর ফের জলপ্রবাহ রোমান স্নানাগারে
খনন প্রকল্পের প্রধান, অধ্যাপক বিলাল সয়্যুত জানান, প্রকল্পটির নাম ‘লিগ্যাসি ফর ফিউচার’। তাঁর কথায়, ‘খনন ও সংরক্ষণ শেষে প্রাচীন জলপথটি আবার খুলে দেওয়া গিয়েছে। ফলে প্রায় দুই সহস্রাব্দ আগের মতোই জল স্নানাগারের পুকুরে প্রবাহিত হচ্ছে। এই দৃশ্য গবেষক ও দর্শনার্থী, দু’পক্ষের কাছেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’ তাঁর মতে, এমন পুনরুদ্ধার প্রাচীন নগর পরিকল্পনা ও জলব্যবস্থাপনা সম্পর্কে গভীরতর ধারণা পেতে সাহায্য করবে। সবচেয়ে বড় কথা, রোমান আমলে ওই পুকুরে যেমন ৪৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গরম জল বয়ে যাওয়ার ব্যবস্থা ছিল, এখনও তেমন ব্যবস্থা হয়েছে। তবে ইতিহাস প্রসিদ্ধ এই পুকুরে সাঁতার কাটা পুরোপুরি নিষিদ্ধ। এটি কেবল দর্শনের জন্য সংরক্ষিত থাকবে, যাতে কোনও ক্ষতি না হয়।