চুলের টাকা না দিয়েই পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ, দিল্লি থেকে ধৃত ভিয়েতনামের ব্যবসায়ী - 24 Ghanta Bangla News
Home

চুলের টাকা না দিয়েই পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ, দিল্লি থেকে ধৃত ভিয়েতনামের ব্যবসায়ী

Spread the love

টাকা না দিয়ে পালানোর চেষ্টা

ভগবানপুর থানা এলাকার বাসিন্দার পরচুলার ব্যবসা করেন। দেশ বিদেশের ব্যবসায়ীদের কাছে সেই পরচুলা বিক্রি করেন তাঁরা। এই এলাকার এক ব্যবসায়ীর কাছেই চুল কিনেছিলেন হোয়াং ভ্যান থাং নামে ভিয়েতনামের এক নাগরিক। অভিযোগ, প্রায় ২০০ কেজি চুল কেনার পরেও এর টাকা দেওয়া হয়নি। ওই চুলের মূল্য প্রায় ৪৭ লক্ষ টাকা। এই টাকা না দিয়েই ভিয়েতনামে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন হোয়াং ভ্যান থাং। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। দিল্লিতে গ্রেপ্তার করার পরে ওই যুবককে নিয়ে এসেছে ভগবানপুর থানার পুলিশ। শনিবার তাঁকে কাঁথি আদালতে তোলা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *