দেশে চিকিৎসা খরচে ‘রাশ’ টানতে প্রস্তাব - 24 Ghanta Bangla News
Home

দেশে চিকিৎসা খরচে ‘রাশ’ টানতে প্রস্তাব

Spread the love

কমিটি তাদের তদন্তে দেখেছে, কার্যক্ষেত্রে একাধিক শহরে (বিশেষত বড় শহরগুলিতে) এমন অসংখ্য বেসরকারি হাসপাতাল/নার্সিংহোম রয়েছে, যাদের গড় ঘরভাড়া প্রস্তাবিত স্তরের থেকে অনেকটাই বেশি। এমনকী একই এলাকায় থাকা একাধিক বেসরকারি হাসপাতালের ঘর ভাড়ার মধ্যেও বড় অঙ্কের ফারাক থাকার একাধিক উদাহরণ খুঁজে পেয়েছেন তারা। যে ভাড়ার কাঠামো বাস্তবসম্মত স্তরে নামিয়ে আনার আশু প্রয়োজনীয়তা রয়েছে। কমিটি তাদের প্রস্তাবে জানিয়েছে, এ বিষয়ে জরুরি ভিত্তিতে একটি কেন্দ্রীয় নীতি প্রণয়ন করা দরকার, যা বাধ্যতামূলক ভাবে মেনে চলতে হবে দেশের সমস্ত বেসরকারি হাসপাতালকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *