দুর্গাপুজো স্পেশাল ক্যান্টিন, বিশেষ উদ্যোগ ব্যারাকপুরে - 24 Ghanta Bangla News
Home

দুর্গাপুজো স্পেশাল ক্যান্টিন, বিশেষ উদ্যোগ ব্যারাকপুরে

Spread the love

এই সময়, ব্যারাকপুর: পুজোর আনন্দে কেউ যাতে অভুক্ত না থাকেন, সেই লক্ষ্যেই বিশেষ উদ্যোগ ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় দুর্গাপুজোর চার দিন ব্যারাকপুর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় চালু হতে চলেছে ‘পুজো স্পেশাল এমএলএ ক্যান্টিন’। মূলত আর্থিক ভাবে পিছিয়ে থাকা এবং সমাজের প্রান্তিক মানুষদের জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন বিধায়ক।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কৌস্তভ বলেন, ‘পুজোর সময়ে অনেকেই রেস্তরাঁয় গিয়ে পছন্দের খাবার খান। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় সমাজের বহু মানুষের সেই সুযোগ হয় না। তাঁদের কথা মাথায় রেখেই এই ক্যান্টিনের পরিকল্পনা।’ আগামী দিনে এই পরিষেবা ৩৬৫ দিন চালানোরও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এ দিন ব্যারাকপুরে ‘স্বর সম্রাট ফেস্টিভ্যাল’-এর ঘোষণাও করেন বিধায়ক। আগামী ২৯ ও ৩০ অগস্ট দু’দিনের এই শাস্ত্রীয় সঙ্গীতের আসরে উপস্থিত থাকবেন পণ্ডিত অজয় চক্রবর্তী, উস্তাদ শাহিদ পারভেজ, পণ্ডিত বিক্রম ঘোষ, পণ্ডিত তন্ময় বসু, পণ্ডিত রনু মজুমদার, পণ্ডিত তরুণ ভট্টাচার্য-সহ সঙ্গীত জগতের বিশিষ্টরা।

পদ্মশ্রী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান ব্যারাকপুরে করার প্রস্তাব দিয়েছিলেন বিধায়ক নিজেই। টিকিট অনলাইন ও নির্দিষ্ট অফলাইন কাউন্টার থেকে পাওয়া যাবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *