ভিটামিন সি অতীত, ত্বকের যত্নে ট্রেন্ডিং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্যালিক অ্যাসিড - 24 Ghanta Bangla News
Home

ভিটামিন সি অতীত, ত্বকের যত্নে ট্রেন্ডিং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্যালিক অ্যাসিড

Spread the love

ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে এবং বয়সের ছাপ বা বলিরেখা রোধ করতে দীর্ঘদিন ধরেই ভিটামিন সি (Vitamin C) ব্যবহার করছেন। রূপচর্চার জগতে সেরা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে গণ্য করা হয় এই প্রসাধনীটিকে। তবে ভিটামিন সি-র মূল সমস্যা হলো সেন্সিটিভ ত্বকে এটি মাখলেই ত্বক লালচে হয়ে যায়। ত্বকে জ্বালাপোড়ার (Irritation) প্রবণতা বাড়তে থাকে। আর ঠিক এখানেই স্কিনকেয়ার বিজ্ঞানে এক নতুন আশার আলো হয়ে দেখা দিয়েছে ‘গ্যালিক অ্যাসিড’ (Gallic Acid)। ডার্মাটোলজিস্ট ও চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, ত্বকের সুরক্ষায় ভিটামিন সি-র চেয়েও শক্তিশালী বিকল্প হিসেবে গ্যালিক অ্যাসিড এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

প্রতিদিন আমাদের ত্বক সূর্যরশ্মি (UV Rays), বায়ুদূষণ, ডিজিটাল স্ক্রিনের ব্লু লাইট এবং মানসিক চাপের মুখোমুখি হয়। এগুলো ত্বকে ‘ফ্রি র‌্যাডিক্যাল’ (Free Radicals) তৈরি করে। এই ফ্রি র‌্যাডিকেলগুলো ত্বকের প্রাকৃতিক সুরক্ষা স্তর (Skin Barrier) ধ্বংস করে, কোলাজেন ভেঙে ফেলে এবং পিগমেন্টেশন, বলিরেখা দেখা দেয়। ত্বক নিষ্প্রাণ করে তোলে। অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হলো এই ফ্রি র‌্যাডিকেলগুলোকে ধ্বংস করে ত্বককে সুরক্ষিত রাখা।

ডার্মাটোজলজিস্টরা বলছেন, গ্যালিক অ্যাসিড হলো প্রাকৃতিক উদ্ভিজ্জ উৎস থেকে প্রাপ্ত একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি কোষের ক্ষতি হওয়ার আগেই ফ্রি র‌্যাডিকেলকে নিষ্ক্রিয় করে দেয়। এ ছাড়া এতে অ্যান্টি-ইনফ্লেমেটরি (প্রদাহরোধী) এবং স্কিন-ব্রাইটনিং গুণ রয়েছে, যা ত্বকের মেচেতা বা হাইপারপিগমেন্টেশন দূর করতে দারুণ কাজ করে।

ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে, গ্যালিক অ্যাসিড যখন ভিটামিন ই (Vitamin E)-র সঙ্গে যুক্ত করা হয়, তখন এটি প্রথাগত ভিটামিন সি সিরামের চেয়েও বেশি ভালো ভাবে কাজ করে। এই কম্বিনেশন ত্বকের ভিতরে সার্কাডিয়ান রিদম (Circadian Rhythm) বা বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী দিনে ক্ষতিকর উপাদান থেকে ত্বককে রক্ষা করে এবং রাতে ত্বকের কোষের পুনর্গঠনে সাহায্য করে।

আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মূল লক্ষ্য এখন শুধু ত্বকের সমস্যা ‘সারিয়ে তোলা’ নয়, বরং সমস্যা যাতে তৈরিই না হতে পারে তার জন্য ‘প্রতিরোধমূলক স্কিনকেয়ার’ (Preventive Skincare) ব্যবস্থা করা। গ্যালিক অ্যাসিডের মতো নতুন অণু উপাদানগুলো ত্বকের ব্যারিয়ারকে ভিতর থেকে মজবুত করে তোলে, যা ভবিষ্যতেও ত্বককে তারুণ্যদীপ্ত ও স্বাস্থ্যোজ্জ্বল রাখতে সাহায্য করবে।

FAQ

১. গ্যালিক অ্যাসিড কি প্রতিদিন ব্যবহার করা যায়?

– হ্যাঁ, এটি খুবই সহনশীল ও মৃদু প্রকৃতির অ্যান্টিঅক্সিডেন্ট হওয়ায় নিয়মিত দিনে বা রাতে ব্যবহার করা যায়।

২. ভিটামিন সি সিরামের বদলে কি গ্যালিক অ্যাসিড ব্যবহার করা সম্ভব?

– অবশ্যই। বিশেষ করে যাঁদের ত্বকে ভিটামিন সি ব্যবহারের পর অ্যালার্জি, র‍্যাশ বা ব্রণ হওয়ার ভয় থাকে, তাঁরা অনায়াসে গ্যালিক অ্যাসিড বেছে নিতে পারেন।

৩. গ্যালিক অ্যাসিড কোন কোন ত্বকের সমস্যার সমাধান করে?

– এটি পিগমেন্টেশন, সান স্পট, অকাল বার্ধক্য, ত্বকের লালচে এবং নিস্তেজ ভাব দূর করতে সাহায্য করে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *