কোন বিপদের আশঙ্কায় অনুরাগীদের সতর্ক করলেন জিতু?
কাছের মানুষের পরিচয় দিয়ে প্রতারণার ঘটনা নতুন নয়। তারকাদের সঙ্গেও আকছার ঘটছে এই ধরনের ঘটনা। এ বার সেই তালিকায় টলিউড অভিনেতা জিতু কামাল। কখনও বন্ধু, কখনও আবার ম্যানেজার পরিচয় দিয়ে অনেকের কাছ থেকে তাঁর নাম করে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ অভিনেতা জিতু কামালের। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে অনুরাগীদের উদ্দেশে কী লিখলেন অভিনেতা?