মা ফ্লাইওভারের চারপাশের ঘুড়ির দোকানে তল্লাশি
তবে পুলিশের বক্তব্য, তল্লাশি অভিযান বা সর্তক করাই সব নয়। মানুষের মধ্যেও সচেতনতাবোধ আনতে হবে। এ নিয়ে বহু বার মাইকে প্রচার হয়েছে। কিন্তু ঘুড়ি ওড়ানোর মজা নিতে গিয়ে কারও যে প্রাণ চলে যেতে পারে, সেই বোধ না এলে মুশকিল। পুলিশের দাবি, যতই সিসিটিভি ক্যামেরার নজরদারি থাকুক, মা ফ্লাইওভারে মতো দীর্ঘ ব্রিজের আশপাশ থেকে কে ঘুড়ি ওড়াচ্ছে তা আন্দাজ করা মুশকিল।