চেয়ারম্যান পদে আর ফিরবেন না এন চন্দ্রশেখরন
৬৩ বছরের চন্দ্রশেখরণ Tata Sons-এর বোর্ডকে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে এখনই তিনি পদ ছাড়ছেন না। চেয়ারম্যান হিসেবে তাঁর বর্তমান মেয়াদ ২০২৭ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে। সেই সময় পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন।
বুধবার দেওয়া এক বিবৃতিতে চন্দ্রশেখরণ জানান, Tata Group-এ তাঁর ৪০ বছর পূর্ণ হয়েছে। বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর নতুন করে দায়িত্ব নেওয়ার জন্য আবেদন করবেন না।