Humayun Kabir from Murshidabad: বলেছিলেন জিতলে বাবরি মসজিদ বানাবেন, সেই হুমায়ুন কত পেয়েছে জানেন? – Bengali News | Humayun Kabir Said That He Will Win From Murshidabad
মুর্শিদাবাদ: বাবরি মসজিদ তৈরি করবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। দল বিরোধী কাজের জন্য তৃণমূল (TMC) থেকে বহিষ্কৃত হয়েছিলেন আম জনতা উন্নয়ন দলের প্রার্থী হুমায়ুন কবীর (Humyun Kabir)। তারপরই নিজের দলগঠন করেছিলেন। আর গণনার শেষে দেখা যাচ্ছে এগিয়ে গেলেন হুমায়ুন কবীর।
গত একুশের ভোটেও মুর্শিদাবাদে সবুজ ঝড় ছিল। রাজ্যজুড়ে এখনও অবধি (সকাল ১১টা বেজে ৬ মিনিট) এগিয়ে রয়েছে বিজেপি। আর নজর দিলে দেখা যাচ্ছে মুর্শিদাবাদে এগিয়ে হুমায়ুন কবীর (Humayun Kabir)। এবার হুমায়ুন লড়াই করেছিলেন দুটি কেন্দ্র থেকে। একটি হল- নওদা অন্যটি হল রেজিনগর। এই দুটি কেন্দ্রেই এগিয়ে রয়েছেন আম জনতা উন্নয়ন দলের প্রার্থী।
শেষ পাওয়া খবর (১১টা বেজে ১১ মিনিট) রেজিনগরে ৩২ হাজার ৭১৩ ভোটে এগিয়ে হুমায়ূন কবীর। অপরদিকে, নওদায় পাঁচ হাজারের বেশি ভোটে এগিয়ে। তাঁর এগিয়ে যাওয়ার খবর শোনার পরই হুমায়ুনই বলেচিলেন, “মানুষ আমায় পছন্দ করেন। প্রচারেই আভাস পেয়েছিলাম। অনেক বিরোধিতা, প্ল্যান, হুমকিকে উপেক্ষা করেছি।” প্রসঙ্গত, ভোট গণনার দু’দিন আগেই হুমায়ুন তৃণমূলের সঙ্গে সন্ধি করবেন কি না সেই প্রশ্নের উত্তরে বলেন, “ডাকার কোনও প্রশ্ন নেই। আমার কাছে আসতে হবে। এসে বলতে হবে যা করেছি ভুল করেছি। ক্ষমা করতে হবে। তারপর বুঝব। ও কে হরিদাস পাল, ও ডাকবে আর আমি চলে যাব? হুমায়ুন কবীর এত দুর্বল লোক আছে? ডাকবে আর চলে যাব? হাঁটু গেড়ে বলবে…মানুষের স্বার্থে যদি ভাবব তখন।” এবার দেখা গেল তিনিই এগিয়ে গেলেন।