বাণিজ্য রাজধানীর বহুতলে ভয়াবহ আগুন, ২ জনের মৃত্যু, আহত ৪
মুম্বই: মহারাষ্ট্রের (Mumbai Fire) ভিলে পার্লে পশ্চিমে একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।…
মুম্বই: মহারাষ্ট্রের (Mumbai Fire) ভিলে পার্লে পশ্চিমে একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ভিলে পার্লে পশ্চিমের চার্চ রোডের সেন্ট জেভিয়ার স্কুলের কাছে ব্যাপটিস্তা রোডের শান্তা ভবন বিল্ডিংয়ে আগুন লাগে। ভবনটি গ্রাউন্ড প্লাস ১২ তলা।
জানা গিয়েছে, বিল্ডিংয়ের ১১ তলায় আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় মোট ৬ জনের আহত হওয়ার খবর পাওয়া যায়। তাঁদের মধ্যে দু’জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাকি ৪ জনের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। আগুন নিয়ন্ত্রণে আনা এবং আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের কাজ শুরু হয়।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। আগুন কীভাবে ছড়িয়ে পড়ল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা খতিয়ে দেখা হচ্ছে।
#WATCH | Maharashtra | Visuals from the spot after a fire broke out on the 11th floor of a ground + upper 12 floored building at Baptista Road, Shanta Bhavan Building, Church Road, Near St. Xavier School, Vileparle (W).
Six people were reported injured, of whom two were… pic.twitter.com/y1MM03fcWK
— ANI (@ANI) August 11, 2026