ভোটের সঙ্গে প্রতিশ্রুতিও চলে যায় বেহাল পথ দিয়ে
বছর দশেক আগে এক বার রাস্তায় মাটি ফেলে খানাখন্দ ভরাট করা হয়েছিল। তাতে কিছুদিনের জন্য স্বস্তি মিললেও গত ৬ বছর ধরে যাতায়াত ক্রমশ বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। অথচ, এই পথেই বাজার, দোকান, স্কুল থেকে হাসপাতাল-সর্বত্র যাতায়াত করতে হয়। গ্রামে প্রায় ২০০টি পরিবার। বর্ষা এলেই তাঁদের আতঙ্ক আরও বাড়ে। কী ভাবে স্কুলে যাবে বাড়ির ছেলেমেয়েরা, তা নিয়ে দুশ্চিন্তার শেষ থাকে না।